আগামীকাল শেষ হচ্ছে প্রথম পর্যায়ের ২১ দিনের লকডাউন। তবে পরিস্থিতি যা তাতে লকডাউন বাড়ার সম্ভাবনা প্রবল। এরই মধ্যে মদের হোম ডেলিভারি দেওয়ার ছাড়পত্র চেয়ে স্বাস্থ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে চিঠি দিল দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিস এবং ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া।

ওই দুই সংস্থার প্রস্তাব, লকডাউনে চালু হোক মদের হোম ডেলিভারি। অঞ্চল ভিত্তিক নির্দিষ্ট দোকান থেকেই বাড়িতে যাবে মদ। সরকার চাইলে হোম-ডেলিভারির ওপর নিতে পারে আলাদা শুল্ক।

তাঁদের প্রস্তাব, হোম ডেলিভারির জন্য ডেলিভারি বয় দের জন্য পাস এর ব্যবস্থা করলেই হবে। এই প্রক্রিয়ায় ক্রেতার সম্পর্কে আরও তথ্য পাবে সরকার।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর