এখনই উঠছে না লকডাউন। দেশ জুড়ে লকডাউনের নতুন সময়সীমা ৩ রা মে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, "অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা বেশ ভালো। ভারতের অবস্থায় দাঁড়িয়ে যারা লকডাউন ডাকেনি, সেইসব দেশগুলির অবস্থা বর্তমানে খুবই খারাপ। এটা থেকে পরিষ্কার, আমরা যে পথ বেছে নিয়েছি তা আমাদের জন্য সঠিক। অর্থনৈতিক দৃষ্টিতে দেখলে এটা অত্যন্ত ব্যয়বহুল হলেও, এভাবেই জীবন বাঁচানো যাবে।"
তিনি আরও বলেন, "রাজ্যগুলি যেভাবে করোনা মোকাবিলায় সক্রিয় অংশগ্রহণ করেছে, তা প্রশংসার যোগ্য। রাজ্যগুলির সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনায় লকডাউন বাড়ানোর বিষয়টি উঠে এসেছে। আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।" এবং ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন জায়গায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী।

Post a Comment