Shutterstock


দেশজুড়ে করোনা আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। করোনা চেন ভাঙতে জারি হয়েছে লকডাউন। পরিস্থিতি মোকাবিলায় ডাক্তার, নার্স দের পর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সাফাই কর্মীরা। লকডাউন এর এই সময়ে ডাক্তার, নার্স ও সাফাই কর্মীদের কিন্তু ছুটি নেই এক মুহূর্ত। নিয়ম মেনে আপনার বাড়ির জঞ্জাল নিতে আসতে হয় সাফাই কর্মীদের।

সাফাই কর্মীদের নিয়েই এবার একটি ভিডিও ভাইরাল হল ইন্টারনেটে। ভিডিওতে দেখা যাচ্ছে সাফাই কর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন পাতিয়ালার নভা অঞ্চলের জনগণ। তাঁদের এই অভিনব ও মানবিক উদ্যোগের প্রশংসা করছেন নেটিজেনরা।


ভিডিও দেখে খুশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও। তিনি জানান, এই দুর্দিনে ছোটো ছোটো এই আন্তরিক মুহূর্তগুলি দেখে আমি খুশি। এনারাই করোনা যুদ্ধের প্রধান যোদ্ধা। এদের কুর্নিশ জানাই।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর