দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাল পড়েছে সাধারণের ঘরে। মন্দার বাজারে জিনিসপত্রের দাম ক্রমশঃ উর্ধমুখী। এমন পরিস্থিতিতে খানিক স্বস্তি দিল রান্নার গ্যাস। মার্চের শেষে LPG-র দাম কমলো অনেকটাই। ভর্তুকিহীন সিলিন্ডার পিছু গড়ে দাম কমলো ৬৩ টাকা।


ফলে কলকাতায় সিলিন্ডারের বর্তমান মূল্য দাঁড়ালো ৭৭৪ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ৭৪০ টাকা। মুম্বাই ও চেন্নাইয়ে যথাক্রমে ৭১৪ ও ৭৬১ টাকা। নতুন নির্ধারিত দামে সিলিন্ডার পাবেন আজ থেকেই।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সঙ্গে যুক্ত গ্রাহকরা ইতিমধ্যে ৩ টি করে গ্যাস সিলিন্ডার পেতে শুরু করেছেন। এবার দাম কমায় হাসি ফুটবে সাধারণ গৃহস্থের মুখেও।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর