করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। তাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলো IPL। বিশ্বের সবচেয়ে জনপ্রীয় লিগ আদৌ হবে কিনা সেই নিয়ে দ্বন্দ্বে রয়েছে সবাই। আর যদি শেষে  আইপিএল না হয়, তাহলে জাতীয় দলে ফেরা খুবই কঠিন হয়ে পড়বে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ফিরে আসা নিয়ে প্রশ্ন উঠলেও ক্যাপ্টেন কুলকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা মাইকেল হাসি। তিনি এমএস ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার বললেন।

চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে মাইকেল হাসির অনেক বছরের। তাঁর মতে, " রান চেজ করার সময় আমি কখনই  ধোনিকে চাপে পড়তে দেখিনি। এটাই ধোনির সবচেয়ে বড় গুন। প্রতিপক্ষ যতই কঠিন ও ভয়ংকর হোক না কেন ধোনি ক্রিজে থাকা কালিন কখনও মেজাজ হারায়নি। সবচেয়ে বড় ব্যাপার হল ধোনি নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। বড় শট খেলতেও পটু। শক্তিও আছে বাহুতে বেশ ওর। তবে ঠাণ্ডা মাথাই মাহির প্রধান অস্ত্র বিপক্ষ দল কে কাবু করার। ধোনির মতো চাপের মুহূর্তে ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করতে আমি আর এই গুন কোনও ফিনিশারের মধ্যে দেখিনি। আমার দেখা বিশ্বের সর্বকালের সেরা ফিনিশার হলেন ধোনি। "

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর