দেশে করোনা আক্রমণ ঠেকাতে ৩ মে পর্যন্ত ডাকা হয়েছে লকডাউন। এর প্রভাব পড়েছে সাধারণ জনজীবনে। বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে স্থগিত করতে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। স্থগিত রয়েছে ৩ টি পরীক্ষা।


আজ এই বিষয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। স্থগিত হয়ে যাওয়া ৩ টি পরীক্ষা নেওয়া হবে জুন মাসে, জানালেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনা পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়া হবে বলেও জানালেন তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর