করোনা ভাইরাসের জন্য যেমন ভাবে আইপিএল বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে তেমনি ক্রিকেট ক্যারিয়ারে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ ও প্রায় অনিশ্চিত। বিশ্বকাপ জয়ী প্রাক্তন এই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গত বছর বিশ্বকাপ সেমিফাইালের শেষ ম্যাচ খেলেছিলেন। তারপর তিনি আর ম্যাচ খেলেননি। আন্তর্জাতিক দূরের কথা তিনি ঘরোয়া ম্যাচ ও খেলেননি। তাই তার অবসর নিয়ে অনেকেই অনেক মন্তব্য তুলেছেন।
হেড কোচ রবি শাস্ত্রী বলেছিলেন আইপিএল ধোনির নিজেকে প্রমাণ করার মঞ্চ। তাকে আইপিএল পারফরম্যানস দেখেই দলে ফেরানো হবে। কিন্তু আইপিএল না হলে সে আশাও নেই। কপিল দেব,সুনীল গাভাস্কার দের মতে ধোনির দলে ফেরা খুবই কষ্টকর হবে। এবং ইতিমধ্যে গৌতম গম্ভীর বলেই দিলেন যে তিনি রাহুল কে এখন থেকে নিয়মিত উইকেটের পিছনে দেখতে চান।
তবে প্রাক্তন এই অধিনায়কের পাশে দাঁড়ালেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। তিনি বলেন ধোনি কে অবসরের দিকে জোর করে ঠেলে দিবেন না। ও একজন লেজেন্ড। মনে রাখতে হবে ধোনির মতো ক্রিকেটার ভারত অনেক সাধনার করে পেয়েছে। একবার চলে গেলে আর ফিরে পাবেনা। কিছু ক্রিকেটার প্রজন্মে একবার আসে। তার উদাহরণ ধোনি। ধোনি এখন মানসিক ভাবে কি অবস্থায় আছে কেউ জানেনা। একমাত্র ধোনি জানে। আমি মনে করি এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে ধোনির ভারতকে।

Post a Comment