সাল ১৭২০ থেকে ২০২০ - প্রতি শতকে পৃথিবী দেখেছে একটি করে ভয়াবহ মহামারী। সাধারণ জনজীবন থেকে শুরু করে খেলার জগৎ, করোনার প্রভাব পড়েছে সব ক্ষেত্রেই। IPL ও T20 বিশ্বকাপের ভবিষ্যৎ বর্তমানে বিশ-বাও জলে! অনিশ্চয়তার এই মরসুমে এবার জল্পনায় প্রাক্তন ভারত অধিনায়ক তথা ভারতীয় দলের সাফল্যের কান্ডারি মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ। গতবছর বিশ্বকাপ সেমিফাইনালে শেষ মাঠে নামা, তারপর আর হোম-ম্যাচেও খেলতে দেখা যায়নি তাকে। স্বাভাবিক ভাবেই ক্রিকেট প্রেমীদের মনে ভাসছে অবসরের জল্পনা। তবে কি এখানেই থামবেন তিনি? ২০১১ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর কিন্তু এমনটাই মনে করছেন। এবছর IPL বাতিল হলে ধোনির জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় নেই, বলছেন তিনি (গৌতি)।
উইকেটের পেছনে গ্লাভস হাতে যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন লোকেশ রাহুল। গৌতি বলেন, জাতীয় দলে কেবলমাত্র সেরাটা দিতে পারবে এমন ক্রিকেটার দেরই নেওয়া হয়। সেক্ষেত্রে লোকেশ রাহুল ধোনির আদর্শ পরিবর্ত হিসাবে উঠে এসেছে। তাই ধোনির সুযোগ ক্ষীণ।
এবছর IPL এর পারফরমেন্স দেখে তবে ঠিক হবে ধোনির ভবিষ্যৎ, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন কোচ রবিশাস্ত্রী। কিন্তু করোনা মোকাবিলায় দেশে চলছে লকডাউন, অনিশ্চিত IPL এর ভবিষ্যত। সেইসঙ্গে অনিশ্চিত ধোনির ভবিষ্যৎও, মনে করছেন অনেকেই।

Post a Comment