বালুরঘাটের চকভৃগুর অনিক দত্ত। পুরুষ হয়ে জন্মালেও মনের দিক থেকে ছিলেন নারী! ২০১৪ সালে লিঙ্গ পরিবর্তন করেন। অনিক দত্ত হয়ে ওঠেন অ্যানি। একটি বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি নেন অ্যানি। এভাবেই চলছিল জীবন।


এরপর ২০১৮ তে যোগাযোগ জলপাইগুড়ির নয়াবস্তির বাসিন্দা সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে। এবার নয়া চ্যালেঞ্জ তার সামনে। "মিস ট্রান্স ইন্ডিয়া" প্রতিযোগিতার শেষ ১২ জনের মধ্যে স্থান করে নিয়েছেন অ্যানি। এবার তার লক্ষ্য সেরা হওয়া। রবিবার এই প্রতিযোগিতার শেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে।


অ্যানি বলেন, "বিয়ের আগে মডেলিং এর শখ ছিল। তবে বিয়ের পর সংসারে মন দেওয়ায় সেটা হয়ে ওঠেনি। কিন্তু পরে স্বামীর উৎসাহেই মডেলিং জগতে ফেরা। প্রতিযোগিতায় ১২ জনের মধ্যে থাকতে পেরে আমি খুশি। আশীর্বাদ করুন যেন সেরা হতে পারি।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর