মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হসপিটালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হন বছর ৩৪-এর এক মহিলা । নাম তার আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস । তিনি গর্ভবতী ছিলেন । গর্ভবতী থাকাকালীন টেস্টের মাধ্যমে ধরা পড়ে যে তিনি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত । করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল এ চিকিৎসাধীন ছিলেন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস । তারপর ২৭ মার্চ রাত ২টোর সময় যমজ সন্তানের জন্ম দেন আন্নামারিয়া জোসে ।
মেক্সিকো সিটির হাসপাতালের চিকিৎসকরা জানান, তাঁর একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়েছে। চিকিৎসদের মধ্যে একজন মজার ছলে আন্নামারিয়াকে বলেন তাঁর ভাইরাস জোসে মিগুয়েল গঞ্জালেজ নামে একটি ছেলে এবং কারোনা জোসে মিগুয়েল গোঞ্জালেস নামের একটি মেয়ে হয়েছে। নাম দুটি শুনে আন্নামারিয়ার খুব পছন্দ হয়। তারপর আন্নামারিয়া একজনের নাম করোনা ও আরেকজনের নাম ভাইরাস রাখার সিদ্ধান্ত নেন ।
মেক্সিকো সিটির হাসপাতালের চিকিৎসক এদুয়ার্দো ক্যাস্তিলাস স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি মজার ছলে দুটো নাম বলে ফেলেছিলাম , তবে আন্নামারিয়া যে সত্যি সেই নাম দুটি রাখার সিদ্ধান্ত নেন সেটা আশা করিনি । তবে মা আর তাঁর দুই সন্তান ই সুস্থ আছেন বলে জানান ।

Post a Comment