মুতাহার কামাল, চোপড়া: দেশে করোনার প্রকোপ ক্রমশঃ উর্ধমুখী। চলছে ২১ দিনের লকডাউন। জরুরি পরিষেবা বাদে বন্ধ বাকি পরিষেবা। হচ্ছে না রক্তদান শিবির। ফলতঃ হাসপাতালগুলির রক্তের ভাঁড়ারে টান পড়েছে।

এই কঠিন সময় কাটিয়ে উঠতে সব জেলার পুলিশ কর্মীদের রক্তদান শিবিরের আয়োজন করতে নির্দেশ দিয়েছেন মুখমন্ত্রী।



এবার রক্তসমস্যায় ভুগতে থাকা ইসলামপুর মহকুমা হাসপাতালে সাহায্যের হাত বাড়ালেন লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি-র সদস্যরা। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করেছেন তারা। তাঁদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর