জলপাইগুড়ি নিউটাউন এলাকার সৌভিক চৌধুরী। ডাক নাম পাপাই। বাইক চালানো নেশা! পাড়ার রক থেকে চায়ের আড্ডা, সবেতেই মোটামুটি যাতায়াত আছে! আনকোরা সাধারণ ছেলেটা আজ কিন্তু আর সাধারণ নেই! দেশের বড়ো বিপদ। বাইক ছেড়ে তাই এখন সৌভিকের দিন কাটছে কাঁধে স্প্রেয়ার নিয়ে! হ্যাঁ, এলাকায় ঘুরে স্যানিটাইজার স্প্রে করাই এখন নিজের কাজ হিসাবে বেছে নিয়েছে সে।


সকাল থেকে সন্ধ্যা নিয়ম করে রোজ বেরোয় সে। একা! জমায়েত করা বারণ কিনা! এলাকায় ঘুরে স্যানিটাইজার স্প্রে করা থেকে মাস্ক বিলি করা পর্যন্ত যাবতীয় কাজ সেরে রাতে বাড়ি ফেরা। রাতে খেতে হয় পেন-কিলার। কিন্তু দৃঢ় মানসিকতার এই সাধারণ ছেলেটির সংকল্প ভাঙতে পারেনি সাধারণ ব্যাথা। তাইতো রোজ সকালে হাসিমুখে নতুন উদ্দমে বেরিয়ে পরে সে।

তার এই প্রয়াসের প্রশংসা করেছে এলাকার লোকেরা। তবে এই প্রশংসা কিন্তু সহজে মেলেনি! শুরুতে সৌভিককে শুনতে হয়েছে অনেক কটু কথাও! তবে নিজের দৃঢ় মানসিকতার জোরে অন্যের মানসিকতা বদলাতে পেরেছে সে। আজ তার পাশে দাঁড়াচ্ছেন অনেকেই।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর