বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানাচ্ছে, কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে সেই মৃত ব্যাক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে সংক্রামিত হবার একদম সম্ভাবনা নেই। WHO জানিয়েছে করোনা ভাইরাসের কারণে মূলত শ্বাসযন্ত্র নষ্ট হয়। তাই মৃত ব্যাক্তির থেকে অন্য ব্যক্তির দেহে ছড়িয়ে যাবার সম্ভাবনা নেই। যদি কোন মানুষ মৃত ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে তার যক্ষ্মা ও রক্তবাহিত কোনো ভাইরাসের কবলে পড়তে পারে,কিন্তু করোনা তে আক্রান্ত হবে না। কারণ করোনা বায়ু এবং রক্তবাহী ভাইরাস না।

WHO তাদের ওয়েবসাইটে 'Infection Prevention and Control for the safe management of a dead body in the context of COVID-19' শিরোনামে একটি একটি লেখা প্রকাশ করেছে। করোনার সংক্রমণ নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে। সেখানে উল্লেখ আছে করোনাভাইরাস ড্রপলেট, ফোমাইটস, ঘনিষ্ঠ সংস্পর্শ এবং মলের মাধ্যমে ছড়াতে পারে। তবে এটা নিশ্চিত এই ভাইরাস বায়ুবাহিত না। কিন্তু এই ভাইরাসের সম্পূর্ণ গতিবিধি সম্পর্কে এখনো কোনো বিজ্ঞানী সম্পূর্ণ তথ্য বের করতে পারেনি। যতদিন পর্যন্ত বিজ্ঞানীরা এর বিহিত না করতে পারছে ততদিন অত্যন্ত সতর্ক থাকতে হবে জানিয়েছে হু।

আবার অনেকসময় ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত মৃত ব্যাক্তির শ্বাসতন্ত্র পরীক্ষার সময় অসতর্ক থাকলে সংক্রমণ ঘটতে পারে। করোনা ভাইরাসের কারণে মৃত ব্যাক্তির থেকে অন্য ব্যক্তির দেহে এই ভাইরাস ছড়িয়েছে এমন নজির বিশ্বের কোথাও এখনো শোনা যায়নি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর