দেশে দ্বিতীয় পর্যায়ে জারি করা লকডাউন চলছে। প্রথম ও দ্বিতীয় মিলিয়ে মোট ৪০ দিনের লকডাউন। দুঃস্থ ও অসহায় পরিবার গুলির খাবার সুনিশ্চিত করতে 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা' ঘোষণা করেছে কেন্দ্র। প্রকল্পে ৫ কেজি চাল, গম ও ১ কেজি ডাল পাওয়ার কথা দুঃস্থ পরিবার গুলির। কিন্তু রাজ্য সেই নির্দেশ মানেনি বলে অভিযোগ জানালেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। এই মর্মে নরেন্দ্রমোদীকে চিঠি লিখেছেন তিনি।
২৬ মার্চ ঘোষিত হয়েছিল এই প্রকল্প। কিন্তু প্রথম পর্যায়ের ২১ দিনের লকডাউন সময়কালের মধ্যে কোনো রাজ্যবাসীকেই বরাদ্দ সুবিধা দেওয়া হয়নি বলে অভিযোগ তার। RKSY-2 কার্ডধারীরা বিনামূল্যে খাবার পাচ্ছেন না, চিঠিতে সেটিও উল্লেখ করেছেন তিনি। খাদ্যসামগ্রী সঠিক হাতে পৌঁছে দিতে ব্যর্থ রাজ্য, অভিযোগ তার।
Post a Comment