দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ঠেকাতে ডাকা হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। এর মধ্যেই আবার খারাপ খবর এলো। আক্রান্ত ভারতীয় নৌসেনার ২০ জন কর্মী। ANI সংবাদ সংস্থা সূত্রে খবর, INS Angre নৌ-ঘাঁটি থেকে ছড়িয়েছে সংক্রমণ। কারা কারা করোনা আক্রান্তের সংস্পর্শে ছিলেন তাঁদের চিহ্নিত করছে প্রশাসন।
কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক জানিয়েছিল, অন্তত ৪০% কমেছে করোনায় আক্রান্ত হওয়ার হার। শুরুর দিকে ৩ দিনে দ্বিগুন হচ্ছিলো আক্রান্তের সংখ্যা, এখন সেই হার কমে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে ৬ দিনে।
বিশেষজ্ঞ মহলের দাবি, মে মাসের শেষ থেকে কমবে আক্রান্তের সংখ্যা। শুরুতেই লকডাউন কার্যকর করে লাভ হয়েছে, এমনই মত তাঁদের।

Post a Comment