Image Credit : Reuters


২ সপ্তাহ করোনার সমস্ত উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। কিভাবে সুস্থ হয়ে উঠলেন তা এক টুইট বার্তায় জানালেন "হ্যারি পটার" এর লেখিকা জে. কে. রাউলিং। টুইটে তিনি লিখেছেন, "শেষ ২ সপ্তাহ করোনার সমস্ত উপসর্গ দেখা দিয়েছিলো আমার শরীরে (যদিও আমি পরীক্ষা করাইনি)। টুইট এর সঙ্গে একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন তিনি। করোনার লক্ষণ দেখা দিলে কিভাবে প্রশ্বাস নিতে হয়, সেটিই তিনি দেখিয়েছেন ওই ভিডিওতে। তিনি জানান, এই বিশেষভাবে প্রশ্বাস নেওয়ার কায়দা তার স্বামী তাকে বলেছেন, যিনি পেশায় একজন চিকিৎসক।

তিনি বলেন, "আমি এখন সম্পূর্ণ সুস্থ। প্রশ্বাস নেওয়ার কৌশলটি আমি তাই শেয়ার করতে চাই। এটি করতে কোনো প্রকার অর্থ খরচ হয় না, কোনো সাইড এফেক্ট নেই অথচ আপনাকে অনেক সাহায্য করতে পারে।"


আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর