মুতাহার কামাল, চোপড়া:
প্রায় ৪ বছর আগে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। অর্থাভাবে চরম দারিদ্রতায় দিন কাটছে কোটি চা-বাগানের শ্রমিকদের। অর্থাভাবে দু’বেলা খাবার জোগাড় করাই বড় দায় হয়ে পড়েছে। এরই মধ্যে করোনা ভাইরাসের জেরে গোটা দেশ তথা রাজ্যে লকডাউন জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার । লকডাউনের কারনে নতুন করে সমস্যায় পড়েছেন অসহায় শ্রমিকরা। ফলে চোপড়া ব্লকের ঘিরণীগাঁও অঞ্চলের দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে ।


তাই DYFI চোপড়া দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মিলিকপাড়া গ্রামের ৯৩ টি শ্রমিক পরিবারকে চাল, আলু, তেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রি বিতরন করলেন । পাশাপাশি করোনা মারনরোগ সম্পর্কে সচেতন করেছেন ।


DYFI চোপড়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক আনসারুল হক জানিয়েছেন , লকডাউন জারি করাতে দুঃস্থ ও খেটে খাওয়া শ্রমিক পরিবার গুলোর খাদ্যে সংকট দেখা দিয়েছে । সেই অভাব কিছুটা হলেও দুর করতে খাদ্য সামগ্রী বিতরন করা হল ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর