করোনা ভাইরাসের আক্রমনের জন্য গোটা বিশ্বে চলছে লকডাউন। শুরু হয়েছে মৃত্যু মিছিল। সবাই যে-যার মতো চেষ্টা করে যাচ্ছে এই মৃত্যু মিছিল থেকে বের হয়ে আসার। তেমনি বন্ধ বিশ্বের সমস্ত ক্রিড়া মহল। এর আক্রমনের জন্য পিছিয়ে গেলো এবারের অলিম্পিক। সেই সঙ্গে আলোচনা চলছে আইপিএল এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে। আইপিএল শুরু হবার কথা ছিলো ২৯ মার্চ, কিন্তু টা স্থগিত করে নিয়ে আসা হয়েছে ১৫ এপ্রিল। কিন্তু এই পরিস্থিতিতে তা আয়োজন করা কোনো ভাবেই সম্ভব না। অনেকের মতে এখন আইপিএল আয়োজন করা বড়ো ভুল এবং অসম্ভব। তবে কানাকানি শোনা যাচ্ছে যদি কুড়ির বিশ্বকাপ স্থগিত করা হয় তবে সেই সময় আইপিএল আয়োজন করা হবে। কিন্তু বিশ্বকাপ স্থগিত করার বদলে অনেকে ফাঁকা মাঠে আয়োজনে বিশ্বাসী। অনেকে স্থগিত করে ২০২২ এ নিয়ে যাওয়ায় বিশ্বাসী। তবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলে দিলেন আইপিএল ফাঁকা মাঠে শুরু করা সম্ভব। কিন্তু বিশ্বকাপ কোনো ভাবেই সম্ভব নয়। এতো বড়ো আইসিসির ইভেন্ট ফাঁকা মাঠে আয়োজন করা ঠিক না।
এদিকে আবার আজ আইপিএলের ভাগ্য নির্ধারণের জন্য আলোচনা তে বসবে বিসিসিআই। আইপিএল আদৌ হবে? হলে কবে? আশা করা হচ্ছে আজ মিলবে উত্তর।

Post a Comment