করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে ত্রাণ তহবিল গঠন করেছে কেন্দ্র ও সমস্ত রাজ্যের প্রশাসন। এই পরিস্থিতিতে গুগল কর্ণধার সুন্দর পিচাই 'গিভ ইন্ডিয়া' নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে ভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়াতে ৫ কোটি টাকা দান করলেন।



 তবে পিচাই নিজে কিছু জানাননি। তাঁর অনুদানের কথা হয়তো অনুচ্চারিত হয়ে থাকতো। ‘গিভ ইন্ডিয়া’-র তরফ থেকে এই অর্থ অনুদানের জন্য পিচাইকে ধন্যবাদ জানিয়ে একটি ট্যুইট করা হয়েছে। তা থেকেই জানা যায় গুগল প্রধান ভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়াতে ৫ কোটি টাকা দান করেছেন।



 শুধু ভারতের জন্যই নয়, অন্যান্য দেশের পাশে দাঁড়াতেও আগেই এগিয়ে এসেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা গুগল। আগেই গুগল ৮০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের কথা ঘোষণা করেছে। ৮০০ মিলিয়নের মধ্যে ২০০ মিলিয়ন বিভিন্ন দেশে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর