করোনা ভাইরাস নষ্ট করে দিয়েছে সুস্থ স্বাভাবিক পৃথিবী, কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। ধস নামিয়ে দিয়েছে দেশের সব অর্থনীতি। অফিস আদালত এবং সমস্ত ইভেন্ট বন্ধ। ক্রিড়া সিনেমা জগৎ সব কিছু বন্ধ হয়ে গেছে এই ভাইরাসের জন্য। করোনা ভাইরাসের জন্য পিছিয়ে দিতে হলো আইপিএল, ই পি এল, চ্যাম্পিয়ন লিগ, অলিম্পিক, এবং অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। চলতি বছরে অলিম্পিক,এশিয়া কাপ, আইপিএল সব কিছুকেই পিছিয়ে নিয়ে যেতে বাধ্য করেছে করোনা ভাইরাস। এমন এক দূর্জনক পরিস্থিতিতে আশার আলো শোনালো আইসিসি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তো নির্ধারিত দিনেই হবে টি টুয়েন্টি বিশ্বকাপ।
এই বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর - নভেম্বরে টি টুয়েন্টি বিশ্বকাপ বসার কথা। তার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজনকারী দেশ গুলো। ভারতও দলে অনেক যুবকদের খেলিয়ে সব যুবক দের খেলিয়ে ঝাঁজিয়ে নিচ্ছিলো। কে দলে সুযোগ পাবে,কে কত নম্বরে খেলবে টা নিয়ে চলছিল তুমুল আলোচনা। বড়ো আলোচনায় ছিলো মহেন্দ্র সিং ধোনি। রবি শাস্ত্রী বলেছিলেন আইপিএল ধোনির নিজেকে প্রমাণ করার মঞ্চ। ধোনি আইপিএলে ভালো খেললে দলে সুযোগ পাবে। কিন্তু আইপিএল পিছোলে তো বিশ্বকাপ পিছোবেনা। বরং সব ঠিক থাকলে ঠিক দিনেই শুরু হতে পারে কুড়ির বিশ্বকাপ। এটাই জানিয়ে দিলো আইসিসি।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দিয়েছে সমস্ত পরিস্থিতিতে নজর রাখছে আইসিসি ও স্বাস্থ্য কেন্দ্র। টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২০-র লোকাল অর্গানাইজিং কমিটি নজর রাখছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে অথবা আরো অবনতি ঘটলে টি টুয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে ২০২২ এ অনুষ্ঠিত হতে পারে।

Post a Comment