পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ,করোনা পরিস্থিতি থেকে রাজ্যের অর্থনীতিকে পুনরায় চাঙা করতে ‘গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল’ তৈরি করা হচ্ছে। রাজ্যের অর্থনীতির হাল ফেরাতে সাহায্য করবে এই বোর্ড । নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে। বিশ্বে ছড়িয়ে থাকা কৃতি বাঙালিদের আহ্বান জানানো হবে এই বোর্ডে যোগদানের জন্য। আর পুরো বিষয়টি কো-অর্ডিনেট করবেন ড. অভিজিৎ চৌধুরী ও ড. সুকুমার মুখোপাধ্যায়।



নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি যা তাতে কেন্দ্রীয় সরকার চা বাগান খোলার কথা বললেও এই মুহূর্তে চা বাগান খোলা যাবে না। করোনা মোকাবিলায় কেন্দ্র সাহায্য করছে না, এমন অভিযোগ করেছেন তিনি। তবে অভিযোগ থাকলেও এই বিপদের দিনে কেন্দ্রের ডাকা লকডাউন যাতে সফল হয় তা দেখবেন তিনি ।


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এক সময় ম্যালেরিয়া-ডেঙ্গুতেও অনেকে আক্রান্ত হয়েছিলেন। সেই সংখ্যা লাখ থেকে ধীরে ধীরে কমতে কমতে ৫০ নেমেছে ।ফলে করোনা নিয়ে অহেতুক ভয়ের কিছু নেই ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর