করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশঃ। ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটছে উন্নত দেশগুলিরও। এবার কিন্তু করোনা মানুষের গন্ডি পেরিয়ে হানা দিল পশুর শরীরে। নিউইয়র্কের ব্রঙ্কসের একটি চিড়িয়াখানায় বাঘের শরীরে ধরা পড়লো করোনা। প্রাথমিক ভাবে অনুমান, বাঘের কেয়ারটেকারের শরীর থেকেই বাঘের শরীরে ঢুকেছে করোনা। এছাড়া, আরও এক বাঘ ও ৩ সিংহের শরীরে করোনার প্রাথমিক লক্ষণ নজরে পড়েছে। ধরা পড়েছে শুকনো কাঁশি, শ্বাসকষ্ট। লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


চিড়িয়াখানার তরফে বলা হয়েছে, বেশকিছুদিন শরীর খারাপ থাকায় বাঘ ও সিংহ গুলির লালারস পরীক্ষায় পাঠানো হয়েছিল। এর মধ্যে একটি বাঘের দেহে করোনা পসিটিভ পাওয়া গেছে।" বন্য-প্রাণীর দেহ থেকে মানুষের শরীরে এই রোগ ছড়ানোর কোনো প্রমান পাওয়া যায়নি। মানুষে-মানুষে করোনা ছড়ানোর ভয়ই বেশি বলে মনে করছেন তারা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর