বিশ্বে ভয়ংকর ভাবে থাবা বসিয়েছে করোনা। মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের। বিশ্বের প্রায় ১৮৫ টি দেশ লড়াই করছে মৃত্যু মিছিল থেকে বের হবার জন্য।

কিন্তু এখনও পর্যন্ত ১৮ টি দেশের ধারে-কাছেও ঘেঁষতে পারেনি এই ভাইরাস! অবাক হলেও সত্যি! এই ১৮ টি দেশকে রাষ্ট্রসংঘ করোনা ভাইরাস - মুক্ত দেশ বলে ঘোষণাও করেছে।

আপনি ভেবে অবাক হচ্ছেন কি ভাবে সম্ভব এটা? এটা কোনো জাদু বিদ্যা বা ম্যাজিক নয়! আসলে দেশ গুলি এতো ছোটো যে বিদেশি পর্যটক প্রায় প্রবেশই করেনা। তবে দুটি দেশ কে নিয়ে এখনও কোনো নিশ্চিত বাক্য বলতে পারছেনা রাষ্ট্র সংঘ। একটি হলো কোরিয়া এবং অন্যটি ইয়েমেন।

করোনা ভাইরাসের উৎস স্থল চিন। আর এই চিনের পাশেই উত্তর কোরিয়া তে করোনা ভাইরাস এখনও থাবা বসাতে পারেনি। তবে বিশেষজ্ঞের দাবি সে দেশের স্বৈরাচারী শাসক কিম জং নিজের দেশের তথ্য সমস্ত দেশ থেকে লুকিয়েছেন। একই মন্তব্য ইয়েমেনের সম্পর্কেও। তবে বাকি ১৬ টি দেশের সম্পর্কে নিশ্চিত রাষ্ট্র সংঘ।

রাষ্ট্র সংঘের দাবি একাধিক এমন ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে যেখানে এখনও ভাইরাস প্রবেশ করতে পারেনি। যেখানে জন সংখ্যা কোথাও ১০ হাজার বা তার কিছু বেশি। যেমন নাউরু, কিরিবাতি, টুভালুর মতো দেশ। এছাড়াও যেমন লেসথো, মার্শাল আইল্যান্ড, মাইক্রোশিয়া, পালাউ, সামোয়া আইল্যান্ড, টোমে অ্যান্ড প্রিন্সিপি, সলোমোন আইল্যান্ড, দক্ষিণ সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, টোঙ্গা, ভানুয়াতু মতো দেশ গুলিতে এখনও ভাইরাস প্রবেশ করতে পারেনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর