দেশ জুড়ে করোনা থাবা বসিয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। লকডাউন এর জেরে গৃহবন্দী সাধারণ মানুষ। এবার করোনার প্রভাব শিক্ষাক্ষেত্রেও। করোনার জেরে নতুন নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE. প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা পরীক্ষায় পাশ করানো হবে ছাত্রছাত্রীদের, এমনই বলা হয়েছে ওই নির্দেশিকায়।
করোনা পরিস্থিতির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত, টুইটে জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। NCTE-র সঙ্গে আলোচনার মাধ্যমেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, এমনটিই জানানো হয়েছে।📢 Announcement— Ministry of HRD (@HRDMinistry) April 1, 2020
In view of the current situation due to #COVID19, Union HRD Minister @DrRPNishank has advised @cbseindia29 to promote ALL students studying in classes I-VIII to the next class/grade. pic.twitter.com/V2z0YuUiVh
মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানান, দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে ২৯ টি সাবজেক্ট এর ওপর ভিত্তি করে। বাকি বিষয় গুলির জন্য পরীক্ষা নেবে না বোর্ড। বাকি বিষয় গুলির জন্য কি সিদ্ধান্ত হয় তা পরে জানিয়ে দেওয়া হবে। উচ্চশিক্ষায় দখল বাড়াতে এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
📢 Announcement— Ministry of HRD (@HRDMinistry) April 1, 2020
Due to the #COVID19 situation & keeping in mind the academic future of students, Union HRD Minister @DrRPNishank has advised @cbseindia29 to conduct board examinations only for 29 main subjects that are required for promotion & maybe crucial for admissions in HEIs pic.twitter.com/2V7N7kp0Oh

Post a Comment