করোনা প্রকোপে নাজেহাল গোটা বিশ্ব। এমন দুর্দিনে প্রথম সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়ে চলেছেন চিকিৎসকরা। কিন্তু তার মধ্যেই অভিযোগ নিয়ে নগ্ন হয়ে রাস্তায় নামলেন জার্মানির চিকিৎসকরা। অভিযোগ, তাঁদের দেওয়া হচ্ছে না পি.পি.ই ও মাস্ক। তাঁদের বক্তব্য অনুযায়ী, গত জানুয়ারি মাসের শেষের দিকে পি.পি.ই ও মাস্ক এর জন্য বারংবার আবেদন করা সত্ত্বেও ফল মেলেনি, কিট পাননি তারা।



'ব্লাঙ্কে বেডেনকেন' নামের একটি গোষ্ঠীর দাবি, নগ্নতাকে চিকিৎসকরা প্রতীকী হিসাবে ব্যবহার করেছেন। তারা কতটা অসহায় তাই বোঝাতে চেয়েছেন চিকিৎসকরা। নিজেদের নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন চিকিৎসকরা। এরপরই তা ভাইরাল হয়ে যায়।


প্রতিবাদকারীদের একজন, চিকিৎসক ইয়ানা হাউসম্যান ‘দ্য গার্ডিয়ান’-কে জানিয়েছেন, করোনা মোকাবিলায় ও আক্রান্তদের চিকিৎসায় আমরা বিন্দুমাত্র খামতি রাখতে রাজি নই। আমরা কাজ করতে প্রস্তুত। কিন্তু নিজে অসুরক্ষিত থেকে এভাবে চিকিৎসা করা যায় না।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর