মারা গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। আজ (২৯ এপ্রিল, ২০২০) কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা গেলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর আগে পরিবারের সকলে ও তার প্রিয়জনেরা তার পাশেই ছিলেন।
কিছুদিন থেকেই কোলন ইনফেকশনে ভুগছিলেন তিনি। কিছুদিনের আগেই লন্ডনে ক্যান্সার চিকিৎসা হয়েছিল তার। এরপর ফিরে এসেন মুম্বাইয়ে। শুরু হয় কোলন ইনফেকশনের চিকিৎসা। আজ ইহজগতের মায়া কাটিয়ে তিনি পারি দিলেন অনন্তের পথে। রেখে গেলেন তার স্ত্রী সহ ২ সন্তানকে।

Post a Comment