করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত দেশ, তবুও চেহারা পাল্টালো না কাশ্মীরের। ফের উত্তপ্ত হল কাশ্মীর। এই পরিস্থিতিতে ২ জন জঙ্গিকে নিকেশ করলো ভারতীয় সেনা।



 বুধবার পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের সোপিয়ান জেলার মালহুরা গ্রামে সেনাবাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে খতম হয়েছে দুই জঙ্গি। মঙ্গলবার রাতে কাশ্মীরের সোপিয়ান জেলার মালহুরা গ্রামে জঙ্গিদের একটি গোপন ডেরার খবর দেন গোয়েন্দারা। তারপরেই দ্রুত ছক কষে সেনাবাহিনী তল্লাশি চালাতে শুরু করে। রাতের অন্ধকারেই গোটা এলাকা ঘিরে ফেলে হয়। ভারতীয় বাহিনী গ্রামে প্রবেশ করা মাত্রই টনক নড়ে। তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গি বাহিনীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। গোটা রাত গুলির লড়াই চলতে থাকে। বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়, ২ জন জঙ্গির দেহ পাওয়া গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই ২ জনের। এলাকায় আরও কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।



 উল্লেখ্য, গত সপ্তাহে কাশ্মীর উপত্যকায় প্রায় ১০ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর