মুতাহার কামাল, চোপড়া :-রেশন কার্ড নেই তো কি হয়েছে। দেশজুড়ে সংকটের সময় কুপনের মাধ্যমে বেশিরভাগ গ্রাহকরাই বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলতে পারবে। যাদের রেশন কার্ড এখনও হাতে এসে পৌঁছায়নি এবার সেই গ্রাহকদের মধ্যে তাই সরকারি ভাবে কুপন বিলি হতে চলেছে।



 চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, তাদের মোট ষাট হাজার এমন গ্রাহক রয়েছে। গ্রাহকদের জরুরী ভিত্তিতে সরবরাহ করা হবে কুপন। ওই কুপনের বিনিময়ে বেশিরভাগ গ্রাহকই সমস্ত রেশনটাই বিনামূল্যে তুলতে পারবেন।এই ষাট হাজার কুপন খুব কম সময়ের মধ্যে বিলি করার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে স্টাফ রাখা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে দশ তারিখের মোট ত্রিশ হাজার গ্রাহকের কাছে এই কুপন বন্টন করা হবে আগামী দশ তারিখের মধ্যে। এরপর থেকেই ওই গ্রাহকরা কুপন দেখিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম তুলতে পারবেন এবং এরপর বাকি কুপন গুলো সরবরাহ করা হবে।



 এদিন সামাজিক দূরত্ব মেনেই সংশ্লিষ্ট কর্মসূচিকে সফল করার প্রয়াসে চোপড়া ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের নিয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির ভবনে একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় সুষ্ঠুভাবে কুপন বন্টনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত উঠে আসে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর