করোনা বিদ্ধস্তদের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। সেইমতো বেলুড় মঠে ইতিমধ্যে দান করেছেন 2000 কেজি চাল। এবার ইসকন মন্দিরে গেলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে দিনে 10 হাজার লোকের খাবারের ব্যবস্থা করে দিলেন তিনি। প্রতিদিন ইসকন মন্দিরের তরফে 10 হাজার লোককে খাওয়ানো হয়, এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে 20 হাজারে।


বেলুড় মঠে যাওয়ার দিন সেখানে ভিড় জমে যায়। ফলে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব সেদিন বজায় রাখা সম্ভব হয়নি। তবে এবার কিন্তু পালিত হল সরকারী নির্দেশ। সামাজিক দূরত্ব বজায় রেখে ইসকনে চাল দান করলেন মহারাজ। তার এই প্রয়াসে খুশি ইসকন কতৃপক্ষ।


সংস্থার মুখপাত্র রাধারমণ দাস জানান, "আমরা নিয়মিত 10 হাজার লোককে খাবার দিয়ে থাকি। এবার সৌরভ দার সাহায্যে আমরা নিয়মিত 20 হাজার লোককে খাওয়াতে পারবো। টেস্ট ম্যাচের মতো লম্বা সময় ধরে koronake হারানোর চেষ্টা চালিয়ে যাবো আমরা।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর