লকডাউনের জেরে বন্ধ কলকারখানা। ঘরবন্দি মানুষ। করোনা পুরোপুরি প্রতিরোধ না করা গেলেও পরিবেশের লক্ষণীয় পার্থক্য নজরে পড়েছে সকলের। যেন নবরূপে সজ্জিতা হয়ে উঠছে পৃথিবী। পরিবেশে কমেছে দূষণ। সারছে ওজন স্তরের প্রাণ-নাশক গহ্বর। এবার পরিবর্তন নজরে এলো গঙ্গার জলে। দূষণের কমে যাওয়ায় পরিষ্কার হয়েছে জল। পরিবেশপ্রেমীদের কাছে এ যেন অন্য পৃথিবী!
আইআইটি বিএইচইউ-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র অধ্যাপক ড. পিকে মিশ্র জানান, "কলকারখানা বন্ধ থাকায় দূষণ কমেছে। এবার প্রভাব পড়েছে পরিবেশে। গঙ্গার জলে ইতিমধ্যেই ৪০ থেকে ৫০ শতাংশ উন্নতি লক্ষ্য করেছি আমরা। লকডাউনের আগের ও পরের পরিস্থিতির দিকে নজর দিলে বলতেই হয় এই উন্নতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"

Post a Comment