Image Credit : iplt20.com


করোনা ভাইরাসের জন্য মার্চের মাঝামাঝি সময়ে আইপিএল পিছিয়ে নিয়ে যাওয়া হলো ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু পরিস্থিতি বিচার করে আইপিএল না হলে অনেক টাকার ক্ষতি হবে আয়োজক ও সম্প্রচারকারী সংস্থার ৷

আইপিএল প্রাথমিক ভাবে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে করোনা ভাইরাসের কারণে। কিন্তু তখন কেউ জানেনি করোনা এত ভয়ংকর আমার ধারণ করবে এবং দেশে ২১ দিনের লক ডাউন পরবে। বিসিসিআই এর ভাবনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বছরের কোনো এক সময় আইপিএল আয়োজন করবে। ২০১৭ সালে ১৬৩৪৭.৫০ কোটি টাকার বিনিময়ে স্টার ইন্ডিয়া আইপিএলের সব ব্রডকাস্টিং রাইট পায়। এখন যদি এবছর আইপিএল না হয় তাহলে ক্ষতি হবে প্রায় ৩২৬৯.৫০ কোটি টাকার।




শুধু আয়োজক কমিটি নয়। ক্ষতি হবে ক্রিকেটারদেরও। কোনো ম্যাচ না হলে তারা এক টাকাও পাবেনা। এবং সবচয়ে বেশি ক্ষতি হবে যাদের বেস প্রাইস ২০-৫০ লক্ষ টাকা। খেলার শুরুতে ১৫ শতাংশ, খেলা চলাকালীন ৬৫ শতাংশ এবং শেষে ২০ শতাংশ টাকা পান।

এদিকে আবার আইপিএলের ইন্সুরেন্স কভারেজে করোনা ভাইরাস রাখা নেই। কেউ জানত না মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী কে বদলে দেবে করোনা। এদিকে ২০১৫ সালে আইপিএল ভারতীয় জিডিপিতে ১১৫০ কোটি টাকার যোগদান করেছিলো। সেটা বেড়ে হতো প্রায় ২৬৫০ কোটি টাকা। কিন্তু আইপিএল না হলে ভারতীয় অর্থনীতি আরও দুর্বল হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর