কদিন আগেও আশার আলো দেখা গিয়েছিলো। বিশ্বজোড়া এই লকডাউনে ধীরে ধীরে বদলে যাচ্ছে পৃথিবী, সে যেন মানুষের আঘাতের ফলে হওয়া নিজের শরীরের ক্ষত গুলোতে মলম লাগানোর অবকাশ পেয়ে গিয়েছিলো। সারছিল ওজন স্তরের ক্ষত, কমছিল দূষণ, আদিম সময়ের সুস্থ নির্বিষ আনন্দঘন কোনো এক সকালের উৎসবে মেতে উঠতে যেন প্রস্তুতি নিচ্ছিলো পৃথিবী। কিন্তু এতসব ভালো খবরের মধ্যেই এবার উঠে এলো এক ভয়ঙ্কর তথ্য।
উত্তরমেরুতে ওজন স্তরে দেখা দিয়েছে একটি ছোটো ওজন গহ্বর, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি-র বিজ্ঞানীরা জানাচ্ছেন, স্ট্যাটোস্ফিয়ারের তাপমাত্রা অত্যধিক কমে যাওয়াতেই তৈরী হয়েছে এই মিনি হোলের। কোপারনিকাস সেন্টিনাল ৫পি টেলিস্কোপে ধরাপড়েছে এই গহ্বর, দাবি বিজ্ঞানীদের।

Post a Comment