আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়াসূচি নিয়ে বিসিসিআই এবং আইসিসির মধ্যে চরম দ্বন্দ। বর্তমানে ভারতীয় বোর্ড কোনরকম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে আগ্রহ দেখাচ্ছেনা তা নিয়ে চরম দ্বন্দ্বে বিসিসিআই এবং আইসিসি। ভারত ছাড়াও আইসিসির ভূমিকায় সন্তুষ্ট নয় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশ গুলি।
আইসিসি ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত মোট আট বছরের নতুন সূচি নিয়ে পরিকল্পনা ঘোষণা করে। এই আট বছরে মোট ৮ টি মেগা টুর্নামেন্টের আয়োজনের প্রস্তাব দেয় আইসিসি। তাদের প্রস্তাব অনুযায়ী:
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা।
২০২৪ সালে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হবে।
২০২৫ সালে ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হবে।
২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে।
২০২৭ সালে আবার আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ।
২০২৮ সালে ফের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হবে।
২০২৯ সালে আবারও ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হওয়ার কথা।
২০৩০ সালে ফের আয়োজন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০৩১ সালেও আয়োজিত হবে বিশ্বকাপ।
কিন্তু আইসিসির এই প্রস্তাবে খুব খুশি ভারত। ভারত চাইছে টুর্নামেন্ট কমিয়ে দ্বিপাক্ষিক সিরিজ বেশি করে আয়োজন করতে। কারণ আইসিসির টুর্নামেন্ট থেকে উপার্জিত টাকা দেশীয় বোর্ড পায়না। যার ফলে প্রচুর লোকসান হতে পারে। ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া বোর্ড রা চাইছে আইসিসি টুর্নামেন্ট ঘোষণার আগে আগামী ৮ বছরের ক্রিড়া সূচি প্রকাশ করুক।
এই সব কিছুর মধ্যেই গত মাসে আইসিসি সদস্য দেশ গুলিকে টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করেছিল। সদস্য দেশ গুলির আগ্রহ প্রকাশ করার শেষ দিন ছিল গত ১৫ মার্চ। আইসিসি আটটি টুর্নামেন্ট আয়োজনের জন্য মোট ১২ টি দেশকে অনুরোধ পাঠিয়েছিল। এখনও অবধি ১৩ টি প্রস্তাব পৌঁছেছে,কিন্তু ভারত কোনো প্রস্তাব পাঠায়নি। তার মানে এই নয় ভারত আয়োজনের সুযোগ হারালো। এখনো অবধি কোনো সরকারি ভাবে বৈঠক হয়নি। তার পর জানা যাবে ভারতের অবস্থান।

Post a Comment