বিশ্বে করোনার দাপটে লকডাউন জারি হয়েছে। আজ ৪ মাস যাবৎ মানব সমাজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই ভাইরাসের সঙ্গে মরণপণ লড়াই করে চলেছে। কিন্তু আজও প্রতিষেধক অধরা। করোনা কেনো এতো ভয়ের? গবেষকরা জানাচ্ছেন, এই ভাইরাস অন্য ৫ টি সাধারণ ভাইরাসের মতো নয়। নিজের ইচ্ছে মতো মিউটেশন ঘটিয়ে গঠন বদলাতে পারে করোনা। এখানেই প্রধান সমস্যা।
এরই মধ্যে এক মার্কিন গবেষণা সংস্থার বিবৃতিতে ছড়িয়েছে চাঞ্চল্য। সেখানে বলা হচ্ছে, শুধু জ্বর, সর্দি, হাঁচি বা কাশিতেই আটকে নেই করোনার লক্ষণ। বাড়ছে দিন, সেই সঙ্গে নতুন রূপে দেখা দিচ্ছে করোনা। গবেষণায় উঠে এসেছে করোনার বেশ কিছু নতুন লক্ষণ।
শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যাওয়া, পেশিতে যন্ত্রনা, মাথা ব্যথা, স্বাদেন্দ্রিয় ও ঘ্রাণেন্দ্রিয়ের কাজ বন্ধ করে দেওয়া, হজমের গোলমাল প্রভৃতি বেশ কিছু নতুন লক্ষণ উল্লেখ করা হয়েছে ওই গবেষণা পত্রে।

Post a Comment