বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ। প্রতিষেধক তৈরিতে অগ্রগতি তেমন হয়নি। কোরোনাকে সঙ্গী করেই মানব জাতি পারি দিয়েছে লম্বা ৪ মাস। তবে হারতে শেখেনি মানুষ। আজও লড়াই চলছে করোনার বিরুদ্ধে।
এবার আশার খবর শোনালো বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট। এই ভারতীয় সংস্থার দাবি, ৬ মাস বা বছর নয়, করোনার প্রতিষেধক আসছে সেপ্টেম্বরের মধ্যেই।
সংস্থাটি প্রতি বছর প্রায় দেড়শো কোটি ওষুধ বিতরণ করে থাকে। সেই হিসাবেই এটি বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী সংস্থা। বর্তমানে বিশ্বকে করোনার টিকা উপহার দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে সেরাম ইনস্টিটিউট। এই কাজে তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।
সংস্থার প্রধান আদর পুনওয়ালা আশা করছেন মে মাসের মধ্যেই তারা প্রতিষেধক তৈরী শুরু করতে পারবেন এবং যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ করে সেপ্টেম্বর নাগাদ বিশ্বকে করোনার প্রতিষেধক উপহার দিতে পারবেন।

Post a Comment