দেশ তথা রাজ্যে লকডাউনের জেরে বন্ধ পরিবহন থেকে কারখানা। এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে এবার অনেক ক্ষেত্রে ধীরে ধীরে ছাড় দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, "কেন্দ্রীয় তরফে দোকান খোলার ব্যাপারে স্পষ্ট নির্দেশ নেই, ফলে আমরা নিজেরাই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি।"

নতুন নির্দেশিকায় কোন কোন ক্ষেত্রে ছাড় রয়েছে দেখে নিন:-

1/ মোবাইলের দোকান খোলা থাকবে।
2/ স্টেশনারি, বইয়ের দোকান, রঙের দোকান খোলা থাকবে।
3/ পাড়ার ছোট দোকান খোলা থাকবে।
4/ গ্রিন জোনে কারখানা খোলা যাবে।
5/ ছোট ইলেকট্রনিক্সের দোকান খোলা যাবে।
6/ লন্ড্রি, হার্ডওয়্যারের দোকান খোলা থাকবে।
7/ পান ও চায়ের দোকান খোলা থাকবে।



তবে খোলা যাবে না ফুটপাতের দোকান। কেবলমাত্র গ্রিন জোনেই খোলা যাবে কারখানা। রেড ও অরেঞ্জ জোনের আওতায় থাকা জেলাগুলি বাদে গ্রিন জোনের জেলার মধ্যে চলবে বাস। ২০ জনের বেশি যাত্রী বাসে নেওয়া যাবে না। পরিষেবা চালু হবে সোমবার থেকে। পুলিশ দেখে নেবে কোন কোন দোকান খুলবে, কোন কোন দোকান খুলবে না।


গ্রীন ও অরেঞ্জ জোনে উপরিউক্ত ছাড় গুলি লাগু হলেও, খোলা যাবে না সেলুন, মদের দোকান, পার্লার, শপিং মল, মার্কেট কমপ্লেক্স। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কলকাতার রাস্তায় হলুদ ট্যাক্সিকে অল্প অল্প করে ছাড় দেওয়া হবে। একটি ট্যাক্সিতে নেওয়া যাবে সর্বাধিক ৩ জন যাত্রী।


এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানান, কন্টেইনমেন্ট এরিয়ায় লাগু থাকছে সম্পূর্ণ লকডাউন। ওপরের নিয়মগুলি লাগু হবে না এইসব এলাকায়। আগের নিয়ম অনুযায়ী বন্ধ থাকবে যাবতীয় দোকান।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর