ইতিমধ্যেই গ্রিন জোনে দোকানপাট খোলার সিদ্ধান্ত গ্রহণ করল কর্ণাটক সরকার। বড় ও মাঝারি শিল্পের মন্ত্রী জগদীশ শেত্তর জানান, গ্রিন জোনে দোকান খোলা যাবে। তবে বন্ধ থাকবে শপিং মল, রেস্তরাঁ এবং মদের দোকান। গ্রিন জোনের প্রত্যেক জেলাশাসকের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।



 জগদীশ শেত্তর বলেন, "কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রয়োজনীয় সামগ্রী তৈরির কাজে অনুমতি দিয়েছেন। তাই গ্রামাঞ্চলের কলকারখানার কাজ শুরু করার কথা ভাবা হয়েছে।"



 রাজ্যের করোনা সংক্রমিত এলাকাগুলিকে চারটি জোনে (রেড, অরেঞ্জ, ইয়োলো, গ্রিন) ভাগ করা হয়েছে। গতকাল কর্নাটক সরকার একটি নির্দেশিকা জারি করে। জগদীশ শেত্তর বলেন, “মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে গ্রিন জোনের প্রত্যেক জেলাশাসকের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে শপিং মল, রেস্তরাঁ এবং মদের দোকান বাদ দিয়ে সব দোকান খোলার নির্দেশ দেওয়া হয়। ইয়োলো জ়োনেও কিছু দোকান খোলা যেতে পারে বলে জানানো হয়।"



 তবে রেড জোনে পুরো নিষেধাজ্ঞা জারি থাকবে। শর্তানুযায়ী শিল্প-কারখানার কাজ শুরু করার নির্দেশ পাঠানো হচ্ছে। শুধুমাত্র ৫০% কর্মী কাজ করতে পারবেন। এখনও পর্যন্ত কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩২ জন এবং মৃতের সংখ্যা ২০ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর