করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশ্বখ্যাত ভারতীয় বংশোদ্ভত দক্ষিণ আফ্রিকার ভাইরোলজিস্ট গীতা রামজি। দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
ভ্যাকসিন বিজ্ঞানী হিসেবে গোটা বিশ্বে নিজস্ব একটা জায়গা তৈরি করেছিলেন গীতা। পাশাপাশি, তিনি দীর্ঘদিন ধরেই এইচআইভি রোধ নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। সম্প্রতি তিনি লন্ডন থেকে ফেরেন। কিন্তু, করোনাসংক্রমণের কোনও উপসর্গ তাঁর মধ্যে লক্ষ্য করা যায়নি বলে খবর।

Post a Comment