টি টুয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০২২ এ।
ভারতের মতোই ভয়ংকর অবস্থা অস্ট্রেলিয়া তে। সেখানে প্রায় ৪০০০ জন আক্রান্ত। মৃত্যু ১৬ জন। এমন কি ভারতের মতোই লক ডাউন পরিস্থিতিতে কাটতে হচ্ছে অস্ট্রেলিয়া বাসী দের। সেখানে সেপ্টেম্বর মাস পর্যন্ত লক ডাউন। কিন্তু যদি করোনা ভাইরাসের আক্রমণ কিছুটা পশমিৎ হয় এবং লক ডাউন খোলা হয়। তবুও অক্টোবরে এতো কম সময়ে কুড়ির বিশ্বকাপ শুরু করা সম্ভব নয় এমন কঠিন পরিস্থিতিতে। তাহলে যদি আইসিসি পরের বছর অর্থাৎ ২০২১ সালে কুড়ির বিশ্বকাপ শুরু করেন সেটাও অসম্ভব। কারণ সেই বছরেই ভারতে কুড়ির বিশ্বকাপ। এক বছরে দুটো বিশকাপ আয়োজন করা অসম্ভব। এই কঠিন পরিস্থিতিতে আইসিসির মধ্যে আলোচনা চলছে ২০২২ এ ২০২০ এর বিশ্বকাপ আয়োজনের সম্বন্ধে। তবে সেটা নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর জানানো হয়নি আইসিসির তরফ থেকে।
আদৌ যদি বিশ্বকাপ ২০২০ এ হয় তবে বিসিসিআই অক্টোবর নভেম্বর মাসে আইপিএল আয়োজন করতে পারেন বলে খবর। তবে তখন বর্ষার প্রবল প্রভাবে খেলায় বিঘ্নতা ঘটার সম্ভাবনা প্রচুর। তাই আগেই তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেনা। তবে তারা আবহাওয়া বিদ দের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনার পর করোনার পরিস্থিতি নিয়ে আলোচনার পরই সিদ্ধান্তে পৌঁছাবে বিসিসিআই।

Post a Comment