দেশে যেভাবে করোনা থাবা বসিয়েছে সেই করোনা ভাইরাসের মোকাবিলায় অর্থদানের কথা জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এবার করোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা দান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্যের ত্রাণ তহবিলেও পাঁচ লক্ষ টাকা দান করেছেন তিনি।
করোনার জেরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা ও জরুরি পরিস্থিতিকালীন ত্রাণ (PM-CARES) নামে ওই তহবিল গঠন করা হয় । ওই তহবিলে দেশের সবস্তরের মানুষ সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছেন । ওই ট্রাস্টের চেয়ারম্যান খোদ প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী হলেন সদস্য।
তবে শুধু ওই তহবিলেই নয়, Prime Minister's National Relief Fund (PMNRF)-এ ৫ লক্ষ টাকা দান করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আপত্কালীন তহবিলে দিয়েছেন ৫ লক্ষ। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে আমি কোনো বেতন নেই না । সাতবার সাংসদ হলেও পেনশন ও তুলি না । আমার তৈরি কিছু মিউজিক ও বই থেকে রয়্যালটি বাবদ কিছু টাকা পাই। তার থেকে করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ে আমার সীমিত সাধ্যের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিলাম। পশ্চিমবঙ্গ আপত্কালীন ত্রাণ তহবিলে দিলাম আরও ৫ লক্ষ টাকা।''

Post a Comment