মুতাহার কামাল: দাসপাড়া অঞ্চলের ধন্দগছ গ্রামের এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঐ এলাকায়। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা প্রথমে ঝুলন্ত অবস্থায় এই কিশোর কে দেখে লালবাজার পুলিশ ফাঁড়ি তে খবর দেন।পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ইসলামপুর মহুকমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই কিশোর চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। নাম রুবেল আক্তার (১৬)। চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর