বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। চিন থেকে উৎপত্তি এই ভাইরাসের। চিনে তান্ডব চালানোর পর আস্তে আস্তে পৌঁছে যায় ইউরোপের বহু দেশে। রক্ষা পায়নি এশিয়াও। এশিয়ার বহু দেশে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
WHO( বিশ্ব স্বাস্থ্য সংস্থা) জানিয়েছে, ইউরোপ ও এশিয়ার পর এবার আফ্রিকা মহাদেশে করোনা মহামারীর আকার নিতে পারে। আর সেখানে থাবা বসালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে বলে জানিয়েছে WHO(বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
রাষ্ট্রসংঘ আশঙ্কা করছে, আফ্রিকার প্রায় ৩ লক্ষ মানুষের জীবনহানি হতে পারে এবং প্রবল অর্থসঙ্কট দেখা দিতে পারে।
গত ১ সপ্তাহে আফ্রিকা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। হটাৎ করে বেড়ে যায় আক্রান্তের সংখ্যা। আফ্রিকার অনেক দেশেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে WHO(বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। মহামারী মোকাবিলায় বহু আফ্রিকান দেশগুলোর হাতে পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেটরও নেই বলে জানিয়েছে WHO। শুক্রবার পর্যন্ত আফ্রিকার প্রায় ১৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যা ১০০০ পেরিয়েছে।
ইতিমধ্যেই মিশর, আলজেরিয়া ও মরোক্কোতে করোনা সংক্রমণের হার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। আলজেরিয়াতে মৃত্যু হয়েছে ৩৬৪ জনের। মিশর ও মরোক্কোতে আক্রান্তের সংখ্যা ২৫০০ পেরিয়ে গেছে। মৃত ২০০ -এর বেশি। দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ২৫০০ পেরিয়েছে। মৃত্যু হয়েছে ৫০ জনের। এর আগে ইবোলা ভাইরাসের প্রকোপে পড়েছিল আফ্রিকা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পুরোনো ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের নতুন শত্রু হামলার দিন গুনছে আফ্রিকা।

Post a Comment