করোনা ভাইরাস কেড়ে নিয়েছে বিশ্বের লক্ষাধিক মানুষের প্রাণ। গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লির এক CRPF জওয়ান প্রাণ ত্যাগ করলেন। শুধু তাই নয় এর পাশাপাশি আরও ৪৭ জন জওয়ান করোনায় আক্রান্ত। ১০০০ জনের ব্যাটেলিয়নকে রাখা হয়েছে কোয়ারান্টিনে। দু-দিনে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে দিল্লির এই ময়ূর বিহারে CRPF-এর 31 নম্বর ব্যাটেলিয়নে।
করোনায় আক্রান্ত জওয়ানদের দিল্লির মান্ডওয়ালিতে চিকিৎসা করানো হচ্ছে। যে জওয়ানের মৃত্যু হয় তার বয়স ছিল ৫৫ বছর। তিনি দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে ভরতি ছিলেন। অসমের এই জওয়ানের ডায়াবেটিস এবং হাইপারটেনশনের ও সমস্যা ছিল।
CRPF-এর প্যারামেডিক ইউনিটের নার্সিং সহায়ক এক জওয়ান মাসের শুরুর দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন। ১৭ এপ্রিল তার দেহে ভাইরাসের লক্ষণ দেখা যায়। ২১ এপ্রিল পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে দিল্লির রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি আছেন। তার তিন দিন পর অর্থাৎ ২৪ এপ্রিল আরও ৯ জন জওয়ানের করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। তার পরের দিন আরও ১৫ জনের।

Post a Comment