দিন যাচ্ছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই থানে পুলিশের এক বর্ষীয়ান পুলিশ ইন্সপেক্টর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায় । এরপর তার সংস্পর্শে আসা ৩৫ জন পুলিশ কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে । আর কারা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে । আক্রান্ত পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যদের রক্তরসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হবে । 



কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে ১৮৭ জন আক্রান্ত হয়েছেন । মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬১ জন । সংক্রমণ বাড়ায় মহারাষ্ট্রেও ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর