দেশে লকডাউন। গৃহবন্দী সাধারণের সময় কাটছে অবসরে। এর মধ্যেই গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার চা গ্রাম। নির্যাতিতা ওই গৃহবধূর নাম আঁখি সই। বাপের বাড়ি খণ্ডঘোষ থানার বেড়ুগ্রাম পঞ্চায়েতের কালনা গ্রামে। ছ’বছর আগে খণ্ডঘোষ ব্লকের উখরিদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চা গ্রামের বাসিন্দা কুন্তল সই নামে এক যুবকের সঙ্গে আঁখির বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি শিশুকন্যাও রয়েছে।

গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, কন্যা সন্তান হওয়ার পর থেকেই নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় আঁখি-র ওপর। আজ শরীরে আগুন লাগিয়ে বাথরুমে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। গৃহবধূর চিৎকারে পাড়াপ্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠায়।


হাসপাতাল সূত্রে খবর, মহিলার অবস্থা সঙ্কটজনক। শরীরের বহু অংশ পুড়ে গিয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর