দেশে ছড়িয়েছে মহামারী। আক্রান্তের সংখ্যা ক্রমশঃ উর্ধমুখী। লাগু হয়েছে ২১ দিনের লকডাউন। এই কঠিন সময়ে দেশের হাত শক্ত করতে এগিয়ে এসেছেন অনেকেই। সাধ্যমতো দান করেছেন। এবার সেই তালিকায় জুড়লো ক্রিকেটার রোহিত শর্মার নাম। দুটি ভাগে মোট ৮০ লক্ষ টাকা দান করলেন তিনি। প্রথম ভাগে দিয়েছেন ৪৫ লক্ষ ও পরে আরও ২৫ লক্ষ টাকা দান করেন তিনি।


এর পাশাপাশি আরও ৫ লক্ষ টাকা দিয়েছেন 'Zomato Feeding India' নামের একটি সংগঠনে। হত-দরিদ্র, না খেতে পাওয়া পরিবারগুলিকে সাহায্য করে চলেছে এই সংস্থা। এছাড়াও রাস্তার কুকুরদের প্রাথমিক চিকিৎসা ও সেবার জন্য আরও ৫ লক্ষ টাকা দিয়েছেন রোহিত।


একটি টুইটে তিনি লেখেন, "আমি আমার সামান্য প্রচেষ্টা করলাম। PM-CARES ফান্ডে ৪৫ লক্ষ, CM-Relief (Maharashtra) ফান্ডে ২৫ লক্ষ, ৫ লক্ষ FeedingIndia তে ও ৫ লক্ষ WelfareOfStrayDogs-কে দান করেছি।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর