বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা । তার জেরে সব দেশে চলছে লকডাউন । জরুরি পরিষেবা বাদে বন্ধ করা হয়েছে যাবতীয় কর্মকান্ড । বন্ধ কারখানা, বন্ধ পরিবহন ব্যবস্থা । বন্ধ ব্যবসা বাণিজ্য । এই অবস্থায় করোনা ভাইরাস অনেকটা বাড়িয়ে দিল ভারতবাসীর মনের অসুখ । কারো করোনা আতঙ্ক , কারো বেকারত্ব , কারো চাকরি হারানোর ভয় ।Indian Psychiatry Society নামের এক সংস্থা তাঁদের সমীক্ষায় বলেছে, করোনা আতঙ্কের জেরে এক ধাক্কায় প্রায় ২০ শতাংশ বেড়ে গেছে মানসিক রোগীর সংখ্যা। প্রত্যেক ৫ জন ভারতীয়র মধ্যে একজন এখন মানসিক রোগে ভুগছেন বলে অনুমান করেন । এমনই তথ্য উঠে এসেছে ।



 ভাইরাসের আক্রমণে দেশবাসীর সময় কাটছে দুশ্চিন্তায়। বাড়ছে আতঙ্ক। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মানসিক রোগীর সংখ্যাও। পরিচিত জীবনশৈলীতে হঠাৎ পরিবর্তনকেই মানসিক রোগের জন্য দায়ী করছেন সমীক্ষকরা। সমীক্ষার ফলাফল অনুযায়ী গত ৭ দিনে মানসিক অস্বাভাবিকতা বেড়েছে ১৫ শতাংশ। এর কারণ হতে পারে ভবিষ্যৎ বিষয়ে দুশ্চিন্তা, সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়া, চাকরি হারানোর ভয়। দ্রুত লকডাউন শেষ না হলে দেশে মানসিক ভাবে ভারসাম্যহীন রোগীর সংখ্যাও বেড়ে যাবে বেশ খানিকটা, আশঙ্কা চিকিৎসকদের।



 ইতিমধ্যেই দেশের প্রায় ১৪০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় ৪০ জনের। করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই লকডাউন সমাজের খেটে খাওয়া মানুষদের খুব সমস্যায় ফেলেছে এবং মানসিক দিক দিয়েও অসুস্থ হয়ে পড়েছে ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর