ব্যান্ডেলের অভিজিৎ সরকার, গরীব পরিবারের একজন সন্তান। ছোটবেলা কেটেছে খুবই কষ্টের মধ্যে দিয়ে। দিনে দু বেলা ঠিক ভাবে খাবার খেতে পারতেন না। কিন্তু ফুটবল খেলা বাদ দেন নি। তার এই অদম্য উৎসাহ তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আজ যে দেশে অনেক বিশ্ব কাপার আছেন,তাদের মধ্যে ব্যান্ডেলের অভিজিৎ সরকার একজন। তিনি আজ কিছুটা প্রতিষ্ঠিত। কিন্তু তাকে এই বাল্য কালের স্মৃতি এখনো কুড়ে কুড়ে খায়।



দেশ জুড়ে চলছে ২১ দিনের লক ডাউন। যারা দিন আনে দিন খায় তাদের কষ্টের সীমা নেই। তাদের জন্যই পুরনো স্মৃতি চোখে ভেসে ওঠে অভিজিৎ সরকারের। তাদের বিপদের দিনে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি এবার ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। বড়ো মাপের তেমন পেমেন্ট পাননি। কিন্তু অনেক বড়ো ফুটবলার যা করতে পারেনি তিনি টা করে দেখিয়েছেন। হুগলির হেমন্ত বসু সরণি, শাহাগঞ্জ ও ব্যান্ডেলের বিভিন্ন জায়গার গরিব ও দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তিনি। নিজের টাকায় চাল ডাল আলু কিনে গরীব দের পেটে অন্ন দান করেছেন। তার এই মহান উদ্যোগ কখনোই ভুলতে পারবেনা কেউ।



শুধু অভিজিৎ নন। গরীব ঘর থেকে বের হয়ে আসা অনেক ফুটবলার গরীবদের সাহায্য এগিয়ে এসেছেন। প্রীতম কোটাল, প্রবীর দাস, প্রণয় হালদার সবাই ৫০ হাজার টাকা করে দিয়েছেন গরীব দের উদ্যেশে। তারা সবাই ATK র হয়ে খেলেন। এরা সবাই এক সময় দু বেলা ঠিক ভাবে খেতে পারেন নি। সেই সঙ্গে তাঁরা ‘প্লেয়ার্স ফর হিমিউনিটি’ গ্রুপে অর্থ দান করার জন্য আবেদন করেছেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর