দেশ জুড়ে চলছে লকডাউন। কার্যত থেমে গেছে সাধারণ জনজীবন। থামেনি শুধু করোনা! ১লা ডিসেম্বর ২০১৯ থেকে যাত্রা শুরু, পৃথিবীর সব দেশে ঘুরেও একটুও ক্লান্ত নয় সে! জীবন নিয়ে খেলার নেশা যেন ক্রমেই বাড়ছে! দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২০০-র ঘর। রাজ্যেও পরিস্থিতি ক্রমশঃ খারাপের পথে।

এমন অবস্থায় করোনার আক্রমণে সোমবার দুপুরে মৃত্যু হল ডুয়ার্স ফেরত হাওড়ার মহিলার। জানা গেছে গত ১৩ তারিখ স্বামীর সঙ্গে ডুয়ার্স ঘুরতে যান তিনি। ফিরে এসে সুস্থই ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবারে হঠাৎই জ্বর হয় ওই মহিলার। রবিবার ভর্তি হন হাসপাতালে। এরপর তড়িঘড়ি রক্তের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। কিন্তু রিপোর্ট আসার আগেই সোমবার সকালে মারা যান ওই মহিলা। পরে রিপোর্ট এলে দেখা যায় করোনায় আক্রান্য ছিলেন তিনি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর