দেশে করোনার আক্রমণ বাড়ছে বেশ দ্রুত। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২৫০! মৃত ৩২ জন। করোনার প্রভাব পড়েছে সমস্ত স্তরে। জরুরি পরিষেবা বাদে বন্ধ বাকি সমস্ত পরিষেবা। এবার করোনার কোপে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp.

চটজলদি খবরাখবরে WhatsApp অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম। দেশে লকডাউনের জেরে ঘরবন্দি দেশবাসী। তাই ট্রাফিক বেড়েছে WhatsApp এ। বেড়েছে ব্যান্ডউইডথ খরচের মাত্রাও। এবার তাই এই বিষয়ে পদক্ষেপ করতে চলেছে WhatsApp সংস্থা।


ভারতে এবার ১৫ সেকেন্ডের বেশি WhatsApp ভিডিও চালানো যাবে না। এমনই জানানো হয়েছে সংস্থার তরফে। অতিরিক্ত ট্রাফিক ও ব্যান্ডউইডথ ব্যবহারের ফলে দেশের এই কঠিন সময়ে যেন ভেঙে না পরে পরিষেবা, তাই এই সিদ্ধান্ত নিলো সংস্থা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর